• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

Reporter Name / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর, কুমিল্লা।।

কুমিল্লার মুরাদনগরে মৌসূমী পিঠা পুলির পসরা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাটির চুলায় গরম ভাপে চালের গুড়া, গুড়, নারিকেল দিয়ে তৈরি করা হচ্ছে ভাপা পিঠা। সাথে আবার ধনেপাতা-কাঁচা মরিচের চাটনি দিয়ে চিতই পিঠা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আগাম পিঠা খেতে পিঠা প্রেমীরা ভিড় জমাচ্ছেন দোকানে। কেউ আবার পরিবারের জন্যও নিয়ে যাচ্ছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে দেখা যায় শীতের পিঠা বিক্রিতে ব্যস্ত সময় পার করছে কামাল বাদশা ও রাবিয়া বেগম দম্পতি। প্রতি পিস ভাপা পিঠা ২০ টাকা, চিতই পিঠা ১০ টাকা, ডিম চিতই পিঠা ৩০-৪০ টাকা করে বিক্রি করছে। সাথে হরেক রকম ভর্তা ফ্রি।
বিক্রেতা কামাল বাদশা ও রাবিয়া বেগম জানান, এ মৌসূমে সবেমাত্র শুরু করেছেন পিঠা বিক্রি। বিক্রির আজ দ্বিতীয় দিন। ভালই বিক্রি হচ্ছে। শীত বাড়লে বিক্রি আরো বাড়বে বলেও জানান তারা।
পিঠা খেতে আসা ক্রেতা জামান বলেন, নতুন চালের গুড়ো, গুড় আর নারেকেলের ঘ্রানে পিঠা না খেয়ে যেন উপায় নেই। চুলা থেকে নামিয়ে গরম পিঠা খাওয়ার স্বাদই অন্যরকম। সবকিছুর দাম বাড়লেও চিতই পিঠার দাম গত বছরের মতই আছে তবে ভাপা পিঠার দাম একটু বেড়েছে।
ধোঁয়া ওঠা পিঠার দৃশ্য দেখে চলতি রিকশা থামিয়ে পিঠা কিনছেন শিক্ষিকা শাহানা। তিনি বলেন, এতকিছু দিয়ে বাড়িতে ভাপা পিঠা বানানো কষ্টকর তাই এখান থেকে গরম পিঠা কিনে নিয়ে যাচ্ছি। এই মৌসুমে আজকেই প্রথম পরিবারের সবাই মিলে পিঠা খাওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, শীতের পিঠা পুলি আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। শীতের পিঠার প্রতি সকলেরই আগ্রহ রয়েছে। তবে ক্রেতারা বাহিরের খাবার গ্রহণ করার ব্যপারে সচেতন থাকতে হবে। তাছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশন করার বিষয়ে তিনি সকলকে আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category