• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল পরিদর্শন করেন ইউএনও

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর,(কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রায় ১২ হাজার পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। তাদের কথা চিন্তা করে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুলের ক্যাম্পাসে চালু করেন “প্রতিভা” নামের বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রতিষ্ঠার এক মাসের মধ্যেই স্কুলের সেবামূলক কর্মকান্ড ব্যাপক সাড়া ফেলেছে ও আশার আলো জাগিয়েছে শিশুদের অভিভাবক সহ সকলের মাঝে।
শুক্রবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। এসময় তিনি শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির পরিচালক শারমিন ফাতেমা, ফিজিওথেরাপিস্ট মাহমুদুল হাসান, সাংবাদিক সফিকুল ইসলাম,  উপ সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, আমি সবেমাত্র এ উপজেলায় যোগদান করেছি। সাবেক ইউএনও মহোদয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকদের কথা চিন্তা করে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই প্রসংশনীয়। স্কুলটিকে এগিয়ে নেয়ার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো। বিদ্যালয়টির প্রচার ও প্রসারের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category