• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

তারেক রহমান ও কায়কোবাদকে গ্রেনেড হামলার মামলা থেকে খালাস দেয়ায় মুরাদনগরে শোকরানা দোয়া মাহফিল

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। মামলা থেকে বেকসুর খালাস দেওয়ার ঘোষনায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় শোকরানা দোয়া, আলোচনা সভা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

রবিবার বিকেলে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়। শোকরানা দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে বিশেষ মোনাজাত করেন মসজিদে নববীর মোয়াজ্জিন শেখ এসাম বুখারী।

এছাড়াও উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করেন। এর পূর্বে রায় ঘোষনার পর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মদ বাদসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ্ জুন্নুন বসরী, কাজী শাহ আরফিন, গুনাইঘর বাইতুল আসগর সাত গুম্বুজ জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর, মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম- কামাল উদ্দিন ভূইয়া, আজিজ মোল্লা, সৈয়দ আফজাল হোসেন তসু, ফারুক সরকার মজিব, আব্দুর রহিম ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category