• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ।
শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৬টা ৩০ মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরান হোসেন, উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবার ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা শিল্পকলার আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদে  বীর মুক্তিযোদ্ধাদের সম্মানা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মুরাদনগর থানার ওসি মোঃ জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন (ভিপি), শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার শওকত, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category