• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৫ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার (২০ জানুয়ারী) সাবেক মন্ত্রী কায়কোবাদ পবিত্র জমজমের পানি, খেজুর ও ফল নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত ছাত্র জনতাকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতাল এবং জাতীয় চক্ষু হাসপাতালে যান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। সাবেক এ মন্ত্রীকে পেয়ে চিকিৎসারত আহতরা নিজেদের মনের আক্ষেপ জানান। তাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে যথার্থ চিকিৎসা ও মর্যাদার আশ্বাস দেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এসময় কায়কোবাদ বলেন, প্রতিদিন একজন করে উপদেষ্টা অফিসে যাওয়ার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাওয়া উচিত। এতে করে আহতরা উৎসাহ, সাহস পাবে এবং হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা সংশ্লিষ্টরাও যথার্থ চিকিৎসা দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এখানে এসে আমি বাকরুদ্ধ। কি নির্মমভাবে নির্যাতন করে তরুন ছেলেদের পঙ্গু করে দিয়েছে জালিম স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। এখনো আহতরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না। তাদের অবিলম্বে যথার্থ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুরাদনগরের ৭ পরিবারকে প্রথম পর্বে ৫০ হাজার করে এবং ২য় পর্বে ১০ হাজার এবং ৩ টি পরিবারকে নতুন ঘর নির্মান করে দেন সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এছাড়াও মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ এবং ঢাকা এনে চিকিৎসা সেবা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category