• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মুরাদনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই পুরস্কার ও সনদ বিতরণ  করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কামারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নাল হোসেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, বাখরনগর হাসেমিয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার সৈয়দ সফিউল্লাহ, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খন্দকার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪৫ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category