• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ১০জন আহত

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দশজন আহত হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলোঃ নিজাম উদ্দিন(৩০), ইয়াসিন(৩৫), রুবেল মাঝি(২৫), মনির হোসেন(৩৫), জুয়েল(২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার।
জানা যায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১শে ফেব্রুয়ারী শুক্রবার মাহফিলে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাইরাল এই বক্তার আগমন প্রতিহত করতে এলাকার আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুম্মার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করলে মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এসময় উভয় পক্ষের মোট দশজন আহত হয়।
মিছিলকারী হানিফ মাঝি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে আমাদের অনেক মানুষকে আহত করে। আমরা এর বিচার চাই।
মাহফিলের আয়োজক রবিউল বলেন, মিছিল নিয়ে মাজার ভেঙ্গে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category