• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি,…উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সকল রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে এমন মন্তব্য করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমি দলে কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন। এছাড়া বাঙ্গরাবাজার থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category