• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মুরাদনগর জামায়াতের মিছিল

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর,(কুমিল্লা)।।

দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার মুরাদনগরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে এ মিছিল বের করা হয়।  মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।  তিনি বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশী। গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালী সররকারের কাছে রময়ানে দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে যেন থাকে সেই দিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন রমযান মাসে যেন দিনের বেলা কোন হোটেল রেস্তোরা খোলা না থাকে। রমজানের পবিত্রতা রক্ষায় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা জামায়েতের আমীর আ ন ম ইলইয়াস,
মুরাদনগর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সাবেক আমীর মনছুর মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, শ্রমিক কল্যান সেক্রেটারি খোরশেদ আলম, বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি শাহজাহান মিয়া, ধামঘর ইউনিয়ন আমির আব্দুল আউয়াল খন্দকার, নবীপুর পশ্চিম ইউনিয়ন আমির গোলাম মোস্তফা, বাবুটিপাড়া ইউনিয়ন সভাপতি ইবরাহিম খলিল, পাহাড়পুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাঈদ,
জাহাপুর ইউনিয়ন সেক্রেটারি কবির হোসেন, নবীপুর পুর্ব  ইউনিয়ন সেক্রেটারি  মাওলানা ইসহাক,
মুরাদনগর ইউনিয়ন টিম সদস্য নাজমুস সাকিব তন্ময়সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category