• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন কায়কোবাদ

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

বৈষম্য বিরোধী আন্দোলনে মুরাদনগরের শহীদ ৭জনের পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন মুরাদনগরের ৫ বারের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মাহে রমজানের একদিন আগেই মুরাদনগরের ৭ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে রমজানের উপহার পৌছে দেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন,মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ,যুবদল নেতা মাসুম মুন্সি,স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.ফয়েজুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।

রমজানের উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শহীদ ইমনের মা রেহেনা বেগম।  তিনি বলেন- আমার ছেলে শহীদ হওয়ার পর সাবেক এমপি কায়কোবাদ দাদা আমারে ৫০ হাজার টাকা দিছে। বসত ঘর,টিউবওয়েল, টয়লেট এমনকি রান্নাঘরও করে দিছে। কালকে রোজা আজকেই আমারে রমজানের উপহার দিয়ে গেছে। এত দামী খেজুর আমারে দিছে। আল্লাহ দাদারে নেক হায়াত দান করুক।

শহীদ সাব্বিরের মা বলেন, কায়কোবাদ দাদা ছাড়া আমাদের কেউ খোঁজও রাখে না। কালকে রোজা আজকে কায়কোবাদ দাদা ভাইয়ের পক্ষ থেকে রমজানের উপহার পেলাম। এর আগে আমার ছেলে যখন আহত ছিল তিনি চিকিৎসা করাইছেন। শহীদ হওয়ার পর দাফন কাফনের ব্যবস্থা করাইছেন। ৫০ হাজার টাকা দিছেন। বসত ঘর, টয়লেট, টিউবওয়েলও করে দিছেন। আল্লাহ দাদারে ভাল রাখুক। আমরা সাধারণ মানুষ এমন এমপি ই চাই।

শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ করে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ শহীদ পরিবারের উদ্দেশ্য বলেন- আপনার শহীদ সন্তানের পক্ষ থেকে এ উপহারটুকু গ্রহন করুন। প্রথম রমজানেই এ খেজুর দিয়ে ইফতার করবেন। এবং আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) বলেছেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের জানালে আমরা খুব খুশি হব। আল হামদুলিল্লাহ।  আল্লাহর রহমতে আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) শুরু থেকেই শহীদ পরিবারের পাশে ছিলেন। শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা, বসত ঘর নির্মান করে দিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে তাদের জন্য আমাদের মাধ্যমে উপহার পাঠিয়েছেন। আমরা শহীদদের জন্য দোয়া করি এবং সব সময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category