• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বিশ্ব নদী দিবস পালন

Reporter Name / ৫৩৭ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব নদী দিবস ২০২২
পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ
চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুইয়া জনীর
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
শফিউল আলম তালুকদা, মুরাদনগর থানার এস আই আবু হেনা মোস্তফা রেজ,
মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সহ
কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন নদী সচল করতে হলে নিজেকে আগে সচেতন করতে হবে। নিজে
সচেতন না হলে নদীকে সচল করা সম্ভব নয়। শিল্পকারখানার বর্জ্য নদীতে ফেলার ফলে
নদী দূষিত হচ্ছে। অপরিকল্পিত ভাবে নদীতে বাঁধ বা ব্রিজ হওয়ার কারণে নদীর পানি
প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমে নদীগুলো মরে যাচ্ছে। এর ফলে অতিরিক্ত পানি ধরে
রাখতে না পারায় বন্যা, খরাসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, সমাজসেবা
কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের
কাননগো মোঃ সেলিম, নাজির মোঃ হাবিবুন্নবি আশিকুর রহমান, ইউনিয়ন
তহসিলদার ছগির আহম্মেদ, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, সহকারি
তহসিলদার সোহাগ আহম্মেদ, হালিমা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category