• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ২৩৬ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

সংকট মোকাবেলা ও সকল বৈষম্য প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাতকে শক্তিশালী করতে ঈদ পুনর্মিলনী করেছে কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
বুধবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সিএন্ডবি এলাকার মুসাফির রেস্টুরেন্টে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও বিএনপির চীন শাখার যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়ালি ও এস আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাদেকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সুমন, শরীফ হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান সরকার, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহ মির্জা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. হাসান মাহমুদ। সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, মনিরুল হক মনির, মাসুদুর রহমান মাসুদ, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম, ননি গোপাল রায়, সাবেক সদস্য রুহুল আমিন।
মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জাবি শাখা ছাত্রদলের সদস্য তারেকুর রহমান, জবি ছাত্রদলের সদস্য শাহীন আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য জাহিদুর রহমান রিয়াদ, উপজেলা ছাত্রদলের সদস্য ইয়াছির আরাফাত, সাবেক ছাত্রনেতা অনিক আহমেদ শিপন, উপজেলা ছাত্রদল নেতা বিজয় নেছার, নাছির খান, শামসুদ্দিন, জুয়েল সরকার, এনামুল, সম্রাট, রাসেল, শফিকুল, সাদেক ইসলাম, শাহাবুদ্দিন, হাবিব, আশিক, সাঈদ প্রমুখ।

এছাড়াও উপজেলার ২২টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category