• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

শ্রমিক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে বিক্ষোভ

Reporter Name / ৩৫০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

পুলিশের হাতে গ্রেফতার বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত বিএনপি নেতার রিমান্ড বাতিল এবং পরিবহন শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের সিএনজি স্টেশন থেকে মিছিলিটি শুরু হয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর ও কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিন শেষে সিএনজি স্টেশনে এসে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকরা।
এসময় বক্তারা বলেন, সিএনজি স্টেশনের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা দুটি মিথ্যা মামলায় আমাদের শ্রমিক নেতা সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী কারাগারে আছে। এই মিথ্যা মামলায় প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ডিবি পুলিশ হয়রানি করছে। গত ৫ই আগস্ট যেই নেতাকর্মীরা থানাকে আগলে রেখে পুলিশের নিরাপত্তা দিয়েছে আজ সেই পুলিশ তাদের আটক ও হয়রানি করছে। স্বৈরাচার সরকার বিদায় হয়েছে কিন্তু এখনো মুরাদনগরে পুলিশের স্বৈরাচারী আচরন চলছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত শ্রমিক ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি তা করা না হয় আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ ওয়াসিম, কবির হোসেন সরকার নায়েব আলী, আক্তার হোসেন, সুমন, ইব্রাহীম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আরাফাত, ছাত্র আন্দোলনের নেতা ইমন, আরাফাত সজিব প্রমুখ। মালিক শ্রমিক ঐক্য পরিষদের শতাধিক নেতাকর্মীসহ সহস্রাধিক ড্রাইভার বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
উল্লেখ্যঃ গত ২৪শে মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ীর সিরিয়াল নিয়ে কেরানী ও শ্রমিকদের সাথে সমন্বয়কদের একাংশের সাথে হাতাহাতি হয়। পরে থানায় উভয়পক্ষের মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে পরিবহন শ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সমন্বয়করা বাদী হয়ে প্রায় ২শতাধিক আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। দুটি মামলায় বিএনপি ও পরিবহন শ্রমিকদের ৭জনকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। ৭ই এপ্রিল আটক বিএনপি নেতা বিল্লাল হোসেনকে ১দিনের রিমান্ড দেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category