• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

নববর্ষে জমজমাট আড়াইশো বছরের পুরোনো মাছের মেলা

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে আড়াইশো বছরের পুরোনো মাছের মেলা জমজমাট হয়ে উঠেছে।
প্রতি বছরের মতো এবারও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে বসেছে এই মেলা। ভোর থেকে শুরু হওয়া মেলা চলে দুপুর পর্যন্ত। প্রতিবছর সনাতনী নববর্ষে বিভিন্ন উপজেলা এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান শ্রেণি পেশার মানুষ আসে এখান থেকে মাছ কেনার জন্য।
মঙ্গলবার (১৫এপ্রিল) ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা  পুকুর ও নদীর রুই, কাতল, বোয়াল, হাঙ্গেরি রুই, পাঙ্গাস, সিলভার কার্প, ব্রিগেট ছাড়াও ওঠে চিংড়ি, টেঙড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতির দেশীয় মাছ নিয়ে আসে এই মৎস্য মেলায়। ৭/৮ কেজি ওজনের বড় কাতলা দাম কেজি ৬ শ থেকে ৭শ টাকা বিক্রি হয়েছে। এবারের মেলায় ৩০ লাখ টাকার মাছে বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মনীন্দ্র দাষ বলেন আমি ৩০বছর ধরে এই মেলায় মাছ বিক্রি করে আসছি। আমার বাবা দাদারাও এই মেলায় মাছ বিক্রি করেছে। এই মেলায় আমি সর্বোচ্চ ৩০হাজার টাকা দামের মাছ বিক্রি করেছি।
হোমনা উপজেলা থেকে আসা ক্রেতা জামিরুল ইসলাম বলেন, আমার জন্মের অনেক আগে থেকে এই মেলা চলে আসছে। প্রতি বছর এখানে আসি মাছ কিনতে। একটা বড় রুই মাছ কিনেছি আরো একটা কিনবো।
আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর বলেন, বৃটিশ আমলে শুরু হওয়া প্রায় আড়াইশো বছরের পুরোনো এই মাছের মেলাটি প্রতি বছর বাংলা সনাতনী নববর্ষের দিনে আয়োজন করা হয়। প্রাচীন এই মাছের মেলাটি অনেক জমজমাট হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category