• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির দায়ে দুই লাখ টাকা জরিমানা

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে গ্যাসের সিলিন্ডার (বোতল) থেকে অবৈধভাবে অভিনব পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি সিলিন্ডার বোতল পূর্ণ করে বাজারজাত করার অপরাধে দুই লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিষয়টি রাতে নিশ্চিত করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবদুর রহমান।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। এসময় অভিনব পদ্ধতিতে গ্যাস চুরির অপরাধে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক আইনানুগ সহযোগীতা করেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আবদুর রহমান বলেন, মেহেদী হাসান বিভিন্ন কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি গ্যাসের সিলিন্ডারে পূর্ণ করে বাজারজাত করে আসছেন। সেজন্য তাকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category