• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

লাকসামে এসএসসি ও সমমানের জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আবদুল জলিল, লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসন ও লাকসাম পৌরসভার আয়োজনে এসএসসি ও সমমানের জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি বলেন সাকসেসের সবচেয়ে বড় হলো ডিডিকেশন, তা তোমাদের মধ্যে থাকতে হবে। বাল্য বিবাহ এবং পড়াশোনা না করে বিদেশ চলে যাওয়ার প্রবণতা বন্ধ করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক, ইভটিজিংয়ে জড়িত না হতে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন। আরো উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category