• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধিঃ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তরুণ ওলামা পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি মুরাদনগর বড় মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। এতে তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রদক্ষিণ শেষে মিছিলটি আল্লাহু চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মাওলানা হাফেজ জাকারিয়া এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি সাদেকুল ইসলাম , মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান, মুফতি যোবায়ের সাইফুল্লাহ প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান এবং এর অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা অভিযোগ করেন যে, এই কার্যালয়টি দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। সমাবেশ থেকে বক্তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো— ১.জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল ২. সমকামিতা, ট্রান্সজেন্ডার পরিচয় ও লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে আইন প্রণয়ন ৩. ‘জঙ্গি নাটক’ ও ভিত্তিহীন মামলা বন্ধ ৪. পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার সব প্রচেষ্টা বন্ধ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা ৫. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মুফতি আবু ওসামা বেলাল, মাওলানা নুরুজ্জামান, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আমানুল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান আমজাদ, হাফেজ বাবুল ও মুহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category