• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

জামালগঞ্জে শিশু হত্যার ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবক গ্রেফতার

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম, সুনামগঞ্জ,প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামে ঘটে যাওয়া শিশু কন্যা ফারিহা হত্যা মামলার রহস্য উদঘাটন করছে পুলিশ। বহুল আলোচিত এই মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে মানসিক প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ এক যুবক – নুরুল আমীন ওরফে ছোটন (৩৫)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভাটিশাফেলা গ্রামে। তিনি মৃত কদর আলীর পুত্র।

জানা গেছে, দীর্ঘ প্রায় দুই মাস তদন্ত চালানোর পর জামালগঞ্জ থানা পুলিশ এবং সুনামগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে (১ আগস্ট ২০২৫) ছোটনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে শিশু ফারিহা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার চার দিন পূর্বে মোহনপুর ইউনিয়নের বানীপুর গ্রামের লিয়াকত আলীর ৭/৮ বছরের শিশু কন্যা লাবিবা একই ব্যক্তির বর্বরতার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। এ ঘটনার সূত্র ধরে তদন্ত জোরদার করা হয় এবং শেষ পর্যন্ত ফারিহা হত্যার মূল সন্দেহভাজনকে চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ছোটনের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে নেওয়ার পর তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশের ধারণা। বিশেষ করে, এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না – তা খতিয়ে দেখা হবে জিজ্ঞাসাবাদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category