• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

বেনাপোল চেকপোষ্টে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মোঃ মানিক হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট এলাকার আক্তার নামের এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত চোর সাজু শার্শার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে।

শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার অনান্য সহযোগীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোষ্টের সাদিপুর রোডের আক্তার হোসেন এর ফ্লাক্সি লোডের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল চুরি হয় । এই মর্মে বন্দর চেকপোষ্ট ব্যবসায়ি সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন তাকে ঞটনা অবহিত করেন। এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল নাম্বার ট্রাক করে স্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে শনিবার দুপুরে জনবসতিহীন একটি মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালিয়ে মুল অভিযুক্ত চোরকে ধরা হয়। এসময় চোরদের আস্তানা থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, রেঞ্জ, চাকু সহ আরো দেশীয় কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতের স্বীকারোক্তিতে সে জানায় টাকা সে তার সহযোগী রুবেল নামে আর একজনের কাছে রেখেছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে টাকা উদ্ধার সম্ভব হবে বলে জানান ওসি।

ব্যাবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক আরো জানান, পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, এই চোর চক্রের আরো কয়েকজন সদস্য রয়েছে। যাদের পেশা চুরি,ডাকাতি। লোকালয় থেকে দূরে মাছের ঘেরে আস্তানা বানিয়ে সেখানেই তারা পরিবার ছাড়ায় বসবাসও করতো। পুলিশ তাদের আস্তানা গুড়িয়ে দিয়েছে। টাকা উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।

এ ধরনের ক্ষতি এড়াতে আগামীতে সবাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার অনুরোধ জানানো হয়। এছাড়া পুলিশ প্রশাসনকে দ্রুত চুরি হওয়া টাকা উদ্ধার ও রাতে চেকপোষ্ট এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি করা হয়
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category