• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মুরাদনগর কুমিল্লা।।

নুর মোহাম্মদ আকাশ সরকার বয়স ২২বছর, অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ২০২৪ সালের অক্টোবর মাসের প্রবাসে পাড়ি জমায় আকাশ। সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ পায় আকাশ। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই পেট্রোল পাম্পে অগ্নিকান্ডে প্রাণ হারায় আকাশ। যে মায়ের মুখে হাসি ফোটাতে আকাশ অল্প বয়সে প্রবাসে পাড়ি দিয়েছিলো সেই মাকে দুঃখের অথৈসাগর ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেয় আকাশ। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ৬মাস পেরিয়ে গেছে এখনো লাশটি দেশে আনতে পারেনি পরিবার। নিহত নুর মোহাম্মদ আকাশ সরকার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলাম ও সাহিদা বেগম দম্পতির ছেলে। তার লাশটি সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি হাসপাতালে আছে বলে জানিয়েছেন তার পরিবার।
মৃত্যুর ৬মাস পেরিয়ে গেলেও কলিজার ধন পুত্রের লাশটি দেশে আনতে পারেনি তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুখিনী মা সাহিদা বেগম ছেলে ছবি ও কাপড়চোপড় হাতে নিয়ে বিলাপ করেছেন, এই আহাজারি যেন থামবার নয়, তার আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ। তাকে সান্ত্বনা দেয়ার ভাষাও খুজে পাচ্ছে না প্রতিবেশিরা।
সাহিদা বেগম বলেন, আমার আকাশ আমার কষ্ট দূর করতে বিদেশ গেছে। আমার কলিজা আমারে রাইখা চইলা গেছে।
আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন, আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি আমার বুকটা শান্তি করমু।
আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন নয় মাস আগে৷ আমার ছেলেটা বিদেশ গেছে, ছয়মাস আগে সে মারা যায়। এতোদিনেও লাশটা আনতে পারি নাই। সরকারের কাছে দাবী করছি আমার আকাশের লাশটা দেশে আনার ব্যবস্থা করেন।
আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী সরকার বলেন, ছয় মাস আগে সৌদিআরবে পেট্রোল পাম্পে আগুন লেগে আকাশ মারা যায়। এখনো তারা লাশটি দেশে আনতে পারে নাই৷ লাশ আনার মতো সামথ্য তাদের নাই। তাই সরকারি খরচে তার মরদেহটি দেশে আনার ব্যবস্থা করতে অনুরোধ করছি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। আজকে জানলাম, পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হবে।
কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সহকারী পরিচালক আলী হোসেন বলেন, সরকারি খরচে মরদেহ আনা হবে, দাফনের জন্য লাশের সাথে ৩৫হাজার টাকা দেয়া হবে। পরবর্তীতে আরো ৩লাখ টাকা পাবে।
পরিবারের সদস্যদের আমার কাছে পাঠিয়ে দেন। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category