• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

ফুলবাড়ীয়ায় কুটির শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মোঃ হাবিব ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ফুলবাড়ীয়া উপজেলার ১০নং কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে তালপাতার কুটির শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগষ্ট) দুপুরে উপজেলা  সমাজ সেবা অফিস পল্লী সমাজ সেবা (আর এস এস) প্রকল্পের আওতায় তালপাতার কুটির শিল্প উদ্যেক্তা ১০ জনের মধ্যে  ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোজাম্মেল হক, কালদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, তালপাতার কুটির শিল্প আমাদের লোকজ ঐতিহ্য। এ ঐতিহ্য টিকিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। আমি আপনাদের ঋণ বিতরণ শুরু করে গেলাম। এক সময় আপনাদের সংগঠন বড় আকার ধারন করবে। আমি যেখানেই থাকি আপনাদের সংগঠনের সুনাম শুনে তৃপ্তিবোধ করবো। আমি আপনাদের জন্য একটা সমিতি ঘর নির্মান করে দিব। মেঘ বৃষ্টি থেকে রক্ষা করে তালপাতার পাখাগুলো ঐ ঘরে রেখে বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে প্রায় আড়াই শতাধিক তালপাতার শিল্প উদ্যোক্তা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ট্রাক ভর্তি করে তালপাতার পাখা সরবরাহ করা হচ্ছে দীর্ঘ দিন ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category