• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বাখরাবাদে স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার চেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সংলগ্ন সিএনজি অটোরিকশা স্টেশন এবং বাজারের কিছু অংশ লিজ দেয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিকরা।
শনিবার বিকেলে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বাখরাবাদ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাখরাবাদ বাজারের সিএনজি অটোরিকশা স্টেশন ও সড়কের দুই পাশের খালি জায়গা গুলোতে দরিদ্র মানুষরা হকারী ব্যবসা করে তাদের সংসার চালায়, বিনিময়ে কাউকে কোন টাকা দিতে হয় না। কিন্তু বর্তমানে পতিত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসরের প্ররোচনায় গরীব মানুষের রুটিরুজির এই জায়গাটাকে লিজ দেয়ার অপচেষ্টা করছে বাখরাবাদ গ্যাস স্টেশন কতৃপক্ষ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এই বাখরাবাদ বাজারে যারা লিজের নামে চাঁদাবাজির পথ তৈরী করতে চাচ্ছেন তাদেরকে জনগণের স্বার্থে প্রতিহত করা হবে। বাখরাবাদ কতৃপক্ষ গ্যাসের পাইপের জন্য ঝুঁকি দাবি করে দোকান গুলো উচ্ছেদ করেছে, তাহলে এখন আবার কিভাবে লিজ দেয়ার অপচেষ্টা করছে, মনে রাখবেন এর পরিনাম ভাল হবে না।

এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোস্তফা কামাল, ওমর ফারুক, আবদুল আলীম, জহিরুল ইসলাম, মোসাব্বের হোসেন, সাব্বির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রুপ মিয়া, বাহাদুর, রাশেদ মিয়া, সফিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রোমান, নেয়ামুল হাসানসহ কয়েক শতাধিক ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category