• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

শার্শায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

মানিক হোসেন, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগস্ট-২০২৫ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডা. কাজী নাজিব হাসান।

সভায় ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে। মাদকবিক্রেতাদের তালিকা প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আইনের শাসন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কাজ করতে হবে। কোনো অপরাধী যেন ছাড় না পায়।”

সভায় উপস্থিত ছিলেন শার্শার বাংলাদেশ জাতীয়তীবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি শওকত মেহেদী সেতু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম, বেনাপোল পোর্ট থানার প্রতিনিধি এসআই মানিক কুমার সাহা, বিজিবি’র প্রতিনিধি, আনসার ভিডিপির কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক-জনপ্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পর্যায়ে চলমান বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category