• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুড়ীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name / ২৬৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

জসিম উদ্দিন, জুড়ী, মৌলভীবাজার,প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন আল ইহসান ফাউন্ডেশন সহ-সভাপতি ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নয়াগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাবীবুর রহমান হাবীব, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসাইন, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম, বেলাগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম ও জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. হোসেন আহমদ

ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলুল হক ও সাইফুল ইসলাম শাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুরুর রশীদ পলাশ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, ত্রান ও পুনর্বাসন সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য হাবীবুর রহমান হাবীব, সাইদুল আমীন, হাফিজ নূর উদ্দিন, ডা: আবু সালেহ নাঈম, ফখরুল ইসলাম, মাহমুদুল ইসলাম বেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category