• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকা-১৫৫ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মো. মামুনুর রশিদ খান

Reporter Name / ৩০৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

ভালুকা উপজেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা-১৫৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ভালুকা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মামুনুর রশিদ খান।

দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ভালুকা-১৫৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই ভালুকাসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, শুরু হয় পোস্টারিং, প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাফেজ মোঃ মামুনুর রশিদ খান বলেন, “আমার রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”

অনেকের মতে, আন্দোলন-নির্ভর পরিচিতি এবং ধর্মীয় মূল্যবোধে দৃঢ় অবস্থানের কারণে হাফেজ মোঃ মামুনুর রশিদ খান এই আসনে একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করতে পারেন।

উল্লেখ্য, ভালুকা-১৫৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। আগামী নির্বাচনে এখানে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ খেলাফত মজলিসের এই মনোনয়ন অনেককেই চমকে দিয়েছে এবং নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category