• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সকল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিবির

Reporter Name / ২৮১ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল (১৫৫জন) শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে এই সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মুরাদনগর উপজেলা শাখা।
বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ও কুমিল্লা জেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল।
মুরাদনগর উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মনসুর মিয়া।
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৫৫জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ধরে রাখতে আরো পরিশ্রমী মানুষ হয়ে লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category