• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ফুলবাড়ীয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০, ময়মনসিংহ-৬(ফুলবাড়ীয়া) আসন হতে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল কাদির।
শনিবার (২৩ আগষ্ট) ১১টায় উপজেলার স্থানীয় ‘ফুড প্লেজার পার্টি সেন্টারে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. এমদাদুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল ইসলাম নুরী, সাংগঠনিক স¤পাদক আলহাজ্ব মাও. কামরুল ইসলাম নুরী, পৌর সাধারণ সম্পাদক শাহজান মিয়া, সহ-সভাপতি হাফেজ আঃ লতিফ, অর্থ বিষয়ক সম্পাদক মাও. মিনহাজ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আবু উসামা।
মতবিনিময় সভায় নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য পদে ‘রিক্সা প্রতীক’ এর মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদির বলেন, আগামী সংসদ নির্বাচনে দল আমাকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
আমরা চাই সত্য-ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব। দেশের রাজনীতিতে আল্লাহভীরু, সৎ, দায়িত্ববান মানুষদের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। রাস্ট্রের উন্নয়ন, শিক্ষার উৃন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের লক্ষে সৎ ও চরিত্রবান লোকের বিকল্প নেই। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category