• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট নদীতে ডুবে এক শিশু নিহত

Reporter Name / ৪২০ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় উপজেলার সোনাহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সোনাহাট ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় শিশুটি শনিবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করতে ছিল। শিশুর পিতা মাতার কর্মসংস্থান ঢাকায় তাই তারা সেখানে থাকে , বাচ্চাটি দাদীর কাছে থাকে গ্রামে । বাচ্চার দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় রিশাদ খেলাধুলা করতে বাড়ির বাইরে চলে আসে। এবং বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে রিশাদের পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক রিশাদকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category