মো. বাহার মিয়া, ভালুক, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিকদলের আয়োজনে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর রোগ মুক্তি কামনায় রবিবার রাতে উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন, ভালুকা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,
সহ সভাপতি শরিফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গাজী, দপ্তর সম্পাদক ডাক্তার হাফিজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জনি সহ এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।