• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

মানিক হোসেন, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)

ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া টু পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category