• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগর সদর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়নের ১০৮ জন উপকারভোগীর মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০২৫-২৭ চক্রের ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ আগস্ট) বেলা ১২টায় মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে এই কার্ড ও চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর।
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেন,  ইউপি সদস্য মোঃ ইদ্রিস, মোঃ সবির, মোঃ সিরাজ, সাহিনুর, মালেকা বেগম, সালমা আক্তার, মোঃ বাদশা সহ ভিডব্লিউবি উপকারভোগী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচি অন্যতম প্রধান একটি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী টানা দুই বছর প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি হারে চাল পাবেন। এটা একটা পরিবারের জন্য বড় সাপোর্ট। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। পরিবারের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। কিশোর-কিশোরীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্য বিবাহকে না বলতে হবে। তাহলেই সরকারের এই কর্মসূচির সফলতা অর্জিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category