• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভোলায় প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ২৫৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

আলী হোসেন , ভোলা প্রতিনিধি।।

ভোলা পৈার ফুটপাত,কাঁচাবাজার, চকবাজারে অবৈধ ভাবে দখল করে সাইনবোর্ড ও অস্থায়ী বিপনি বিতান করার দায়ে তিন প্রতিষ্ঠান কে জরিমানা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আরিফ জাহানের নির্দেশে ভোলা পৌর প্রশাসকের সহায়তা অবৈধ দখলকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার প্রতিক কুমার কুন্ড।
আজ ২৭ আগস্ট সকাল ১১ টা থেকে দুপুর ১:২০ মিনিট পর্যন্ত সহরের চকবাজার, সদর রোড,কাচাবাজার গলিতে অভিযান পরিচালনা করে।
এসময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় অবৈধ দখলদার ও সাইনবোর্ড, মার্কেটের সামনের ছোট ছোট বিপনি-বিতানিকে জন চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিপনি বিতান না করার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় কাচাঁবাজারের ইজারাদার জামাল গোলদারের থার্ডপার্টি হিসেবে ইজারা আদায় কারী সোলাইমান বলেন আমাদের কে পৌরসভা সড়কের দুপাশ ইজারা প্রদান করেছে। সে সুবাদে আমি ফুটপাতের দুপাশে দোকানিদের কাছ থেকে খাজনা আদায় করি। পৌর ইজারা অনুযায়ী আমার প্রতিদিন ১৩ হাজার টাকা আদায় করার পরে লাভ। আজ অভিযানে আমার পুরো টাকাই লেকসান। পৌর সভা ইজারা দেয় টাকা নিয়ে আবার জেলা প্রশাসক ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান করে উচ্ছেদ করে দেয় এখন আমরা কোথায় যাবো।
তিনি বলেন পৌর সভার মধ্যে কোন নিদিষ্ট কাঁচাবাজার নেই। বাজার নির্দিষ্ট করে আমাদের কে ইজারা দেয়ার দাবি করছি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার প্রতিক কুমার কুন্ড বলেন। আজ অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩ ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category