• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মাসুদ পারভেজ ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।

কুড়িগ্রামের রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রৌমারী মর্নিংসান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সোহরাব হোসেন,

আল আমিন বিজ্ঞান একাডেমির সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, বায়েজিদ আহমদ একাডেমির মামুন মোল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত থাকেন, সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠুন।

প্রসঙ্গত, সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলের কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরি স্কুলসহ উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষকদের মানোন্নয়নমূলক প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান এর অন্যতম কার্যক্রম।

সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু জানান, “আমাদের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাহবুবুর রহমান স্যারের প্রচেষ্টায় ২০০৮ সাল থেকে রৌমারী উপজেলার তিনটি কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও আমরা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category