• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

কুড়িগ্রাম ফুলবাড়ীতে কৃষকের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ

Reporter Name / ৪০৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশটি কৃষক গ্রুপের মাঝে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল চারটায় ফুলবাড়ী কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় কুড়িগ্রাম খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায় ঈশোর, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসকারী কৃষি কর্মকর্তাগণসহ দশটি কৃষক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category