• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব-ধর্মমন্ত্রী মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত Unlock the Premier Promos with Web based Casinos Ranked Canada 2026 মুরাদনগরে দুই ইউএনওকে ধর্মমন্ত্রীর পক্ষে সংবর্ধনা ও বরন

পূর্বধলায় ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজ বিদ্যালয় ঘোষণা

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ মোরসালিন আহমেদ, পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি।।

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে ৪৮ দিনের কৃষক কর্মসূচি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এসি-ও সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল ইসলাম মানিক, গোহালাকান্দা পি.এফ.এ প্রোগ্রাম অফিসার বাবলি রংমা এবং কার্যক্রম সহযোগী মো. সালসাবিল ফারদিন নিপবন।

সবুজ বিদ্যালয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা নিয়মিত এসব গাছের পরিচর্যা করছে। একইসঙ্গে বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে একটি সুসজ্জিত বাগান। এতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, যা শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

অন্যদিকে, উদ্বোধন করা হয়েছে ৪৮ দিনের কৃষক কর্মসূচি। এ কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, টেকসই চাষাবাদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি স্থানীয় কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল ইসলাম মানিক বলেন, “সবুজ বিদ্যালয় ঘোষণার পাশাপাশি কৃষক কর্মসূচির উদ্বোধন আমাদের জন্য দ্বিগুণ আনন্দের। এ কার্যক্রম শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকার জন্য উপকারী হয়ে উঠবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category