• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

চকরিয়া সরকারি হাসপাতালের এসি ও বিভিন্ন পার্ট সহ চুরি গ্রেফতার ২

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

চকরিয়া উপজেলা প্রতিনিধি।।

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসি চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) দুপুরে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকায় পুরাতান মালামাল বিক্রয়ের দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া এসির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো. সোহরাব সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালান। এ সময় চুরির সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার মো. শহিদুল ইসলাম (২৪) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর বেপারী পাড়া এলাকার মোহাম্মদ রুবেল (৩২)।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ১১ আগস্ট এসি চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এসির বিভিন্ন পার্টস খুলে খুলে বিক্রি করেন পুরাতন মালামাল বিক্রয়ের দোকানে। বিক্রিত এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category