• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজনৈতিক ক্ষমতা নয় জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে চাই..হাফিজুর রহমান

Reporter Name / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী( কুড়িগ্রাম ) প্রতিনিধি।।

কুড়িগ্রামের রৌমারীতে “শুধু ক্ষমতা পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন”— এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নং রৌমারী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর, চিলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা মার্কা প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

প্রধান অতিথির সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি কখনোই শুধু ক্ষমতার পালাবদলের মাধ্যমে আসবে না। আমাদের কাঙ্ক্ষিত মুক্তি অর্জনের জন্য প্রয়োজন আদর্শিক পরিবর্তন। দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের বিশ্বাস, আস্থা ও সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আব্দুল কাদের বলেন, “দেশে যে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অন্যায় চলছে তা থেকে মুক্তি পেতে হলে ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের সংগঠন মূলত আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আহমদ সোলায়মান, হযরত মাওলানা মুফতি মাইদুল, মাওলানা জিয়াউর রহমান, মো: ফজলুল কবির বাবলু, মাওলানা রেজাউল করিম, মাওলানা লুৎফর রহমানসহ আরও অনেকে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী সদর ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয়, বরং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ ও সততার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category