• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৩৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মন্ত্রী ও জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা মরহুম আব্দুল আলীমের পরিবারের আয়োজনে বায়তুন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের জৈষ্ঠ্য পুত্র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীম।
শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা বাগদাদ চিশতী।
এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আয়মারসুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক তাওহিদ এ. আল-আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category