• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মেডিসিন, ইয়াবা,গরু ১জন আটক

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

মাসুদ পারভেজ রুবেল ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার চোরাচালান বিরোধী অপারেশন বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।

শুক্রবার  ২৯ আগস্ট আনুমানিক সকাল ১১ টার দিকে সাহেবের আলগা বিওপি’র টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় ষাড় গরু-০৪ টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত গরুগুলো রৌমারী কাষ্টমস্ এ জমা করা হয়েছে।

শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা  ৬ টার দিকে খেয়ারচর বিওপি’র টহল দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৭১/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর রাবার ড্রাম ব্রীজ নামক স্থান হতে ১৫ পিস ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (২৮), পিতাঃ মোঃ রইচ উদ্দিন, গ্রামঃ ধনারচর পশ্চিম পাড়া, পোষ্টঃ যাদুরচর, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামী রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ২ টার দিকে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাথরেরচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ঔষধ Nimesulide-৯৮০ পিস, Dexamethasone-৫০০ পিস এবং Cyproheptadine-৫০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মেডিসিন ব্যাটালিয়ন সদরে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৮:৪০ মিনিটে কামালপুর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৮২/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামরামপুর বাজার ব্রীজ নামক স্থান হতে ১০২ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ ওসমান গণি (২৮), পিতাঃ মৃত-কাবিল হোসেন, গ্রামঃ সারমারা, পোষ্টঃ সারমারা, থানাঃ সারমারা ও জেলাঃ জামালপুর’কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত আসামী ইয়াবাসহ বকশিগঞ্জ থানায় জমা করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category