• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বুধবার (৩রা সেপ্টেম্বার) বিকাল ৩টায় স্হানীয় এলকে সিদ্দিকী স্কোয়ারে উপজেলা / পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর।

উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুঃসময় যারা রাজনীতি করেছে তাদের পিছনে ফেলে ৫ তারিখের পরের নেতারা আজ সামনের সারিতে। ঐ সময় পথ পদবী নেওয়ার অপারগতা প্রকাশ করেছিলেন তারাও এখন পথ পদবীর জন্য বিভিন্ন নেতার দরবারে তদবির করছেন। কিন্তু প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী ৯ বছর কারান্তরীন থাকলেও প্রত্যেকের আমলনামা তার কাছে আছে। নেতৃত্বের যোগ্যতায় অবশ্যই ত্যাগিরা মূল্যায়িত হবেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, অতীতে কোন নেতার ভূমিকা কেমন ছিল, তাহা আমাদের কাছে রেকর্ড রয়েছে।কোন সুযোগ-সন্ধানীকে আগামীতে পদায়ন করা হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেআহাম্মাদ সলু,উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুরসালিন,প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজরুল করিম চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category