• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরন অনুষ্ঠিত

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

তুরান হোসেন রানা,বটিয়াঘাটা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৫টায় উপজেলা দলীয় কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও খুলনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মো: তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে সুলতান মাহমুদ, শেখ মোঃ মাসুদুজ্জামান, জাহিদুর রহমান, আঃ ছাত্তার আকন, আবু বকর সিদ্দিকী নিরু, রুহুল মোমেন লিটন, ওলিয়ার রহমান, রাশেদ কামাল, আরিফুজ্জামান দুলু, সেলিম রেজা, মোল্লা ইমরান আহমেদ, হুমায়ুন কবির রুবেল, মেহেদী হাসান বাবু, ব্রজেন ঢালী, রফিকুল ইসলাম, আবু তাহের হিরা, রিপন আসাবুর, পলাশ মহালদার, মোঃ সামছুল হক, জাহাঙ্গীর হাওলাদার, সাইদ বিশ্বাস, হান্নান মল্লিক, জহিরুল ইসলাম খোকন, আজগর সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category