• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার

ভোলায় মাদ্রাসা শিক্ষকের জানাজায় লাখো মানুষের ঢল – তিন দফা ঘোষনা

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

ভোলা প্রতিনিধি।।

ভোলায় দুর্বৃত্তের হাতে হত্যা হওয়া মাদ্রাসা শিক্ষক আমিরুল ইসলাম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে পুরে সহর জুড়ে।
আজ দুপুর ২:২০ মিনিটে সরকারী স্কুল মাঠে তার শেষ নামাজে জানাজা আদায় করেন লাখো শোকাহত মানুষ।

এসময় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম,বাংলাদেশ জামায়েত ইসলামির ভোলা আমীর, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা আমির সহ সকল দলের নেতা কর্মী সহ মরহুম আমিরুল ইসলাম এর আত্মীয় ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

মরহুম মাওলানা আমিনুল হক নোমানী এর নামাজে জানাজা থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
১। আগামীকাল ০৮ই সেপ্টেম্বর ২০২৫ ইং, সোমবার ভোলার সকল স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে।
২। বিক্ষোভ সমাবেশ, শোক র‌্যালি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান: ভোলা হাটখোলা মসজিদ চত্বর
৩। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ভোলা শাখা, জামায়াতে ইসলামী ভোলা শাখা, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা শাখা সহ উপস্থিত সকল শ্রেণি পেশার মানুষ একমত পোষন করেন।

পরে আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িতে করে তার মরদেহ পারিবারিক কবরস্থানে নেওয়া হয়।
মরহুম মাওলানা আমিরুল ইসলাম ভোলা দারুণ হাদিস কামিল মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস ও উপজেলা মসজিদের পেশ ইমাম ছিলেন। একই সাথে তিনি তার বাড়ির দরজায় একটি মাদ্রাসা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
এর আগে গতকাল রাত সাড়ে ৯ টায় তার নিজ বসত ঘরে একদল সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
মরহুমের মরদেহ তার মরহুম পিতা এনামুল হক এর কবরের পাশেই শায়িত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category