• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় (ফকিরহাট এলাকায়) বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন করা হয়েছে।

অদ্য (৭ই সেপ্টেম্বর) রবিবার দুপুর ২টায় নতুন ইজারাদার আরিফ হোসেন ও মশিউর রহমান এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। ৭ই সেপ্টেম্বর ২০২৫ হতে ৬ সেপ্টেম্বর ২০২৬, ১ বছরের জন্য নতুন ইজারাদার হিসেবে ইকো পার্ক পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ন আহবায়ক কাজী সালাউদ্দিন।তিনি বলেন ইকোপার্ক পরিচালনায় পর্যটকদের অগ্রাধিকার দিয়ে নির্বিঘ্নে যাতায়াত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক “সীতাকুন্ড ইকোপার্ক” নামে বেশি পরিচিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়াতে দেশের যেকোন প্রান্ত থেকে আসলে সীতাকুন্ডের দক্ষিণ পাশে ইকোপার্ক এর বিশাল গেইট চোখে পড়বে,আর সেখানেই নেমে পূর্ব দিকে হেঁটে গেলে এই পার্কের অবস্থান। প্রকৃতি প্রেমীরা বা চন্দ্রনাথ পাহাড়ের দর্শনার্থীরা গাড়ি নিয়ে এই পথে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যেতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামি, সদস্য সচিব সালেহ আহমদ সলু,সাবেক সাধারণ সম্পাদক কমিশনার শামসুল আজান, কুমিরা বিএনপি’র সাবেক সভাপতি ইদ্রিস মনির, সীতাকুণ্ড যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দোহা, আবু সিদ্দিক, নুরুন্নবী সালাম সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category