• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ফেরত গেলো খাদিজা

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে প্রেম, অতঃপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতীয় এক মহিলাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারত ফেরত যাওয়া নাগরিক (মহিলা) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে মোছাঃ খাদিজা বিবি (৩০)। খাদিজা বলেন, বাংলাদেশের জয়পুরহাট শহরের রমজান মন্ডলের ছেলে আল-আমিনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভারত ছেড়ে বাংলাদেশ আল-আমিনের বাড়িতে যাই। প্রায় ৬’মাস তার সঙ্গে ঘর সংসার করি সরকারিভাবে আমাদের বিয়ের কাবিন না হলেও ইসলামী মত হয়েছে। আমার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হবে ভেবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুইডোবা সীমান্তের এক যুবকের মাধ্যমে যোগাযোগ করি। গত সোমবার আল-আমিন কাজের জন্য বাহিরে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে চলে আসলে বিজিবি আটক করে। খাদিজা আরো বলেন, আমার ১৪ বছরের ১’ছেলে ও ৭ বছরের ১’মেয়ে সন্তান আছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে আমাদের সাংসারিক জীবনে প্রায় ঝগড়া হতো এক সময় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে সে।

বুধবার বিকালে উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ পিলার এলাকা দিয়ে খাদিজাকে উভয় বাহিনীর সদস্যর উপস্থিতিতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক অপরদিকে ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান সহ উভয় বাহিনীর সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category