• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব-ধর্মমন্ত্রী মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত Unlock the Premier Promos with Web based Casinos Ranked Canada 2026 মুরাদনগরে দুই ইউএনওকে ধর্মমন্ত্রীর পক্ষে সংবর্ধনা ও বরন

নড়াইলে সেনা অভিযানে অস্ত্র, মদ ও চোরাই মোবাইল জব্দ, আটক ২

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

রাসেদ রাসু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। এতে জেলা পুলিশের একটি টিমও অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।

অভিযানের সময় সেনারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুদি দোকান লক্ষ্মী ভাণ্ডর তল্লাশি চালান। দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র বেচাকেনার অভিযোগ ছিল। অভিযানের খবর পেয়ে দোকানের মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে পিনাক ও শুভ।

তল্লাশিতে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়।

পরে আটককৃতদের জব্দকৃত মালামালসহ নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category