• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

শিক্ষার মানোন্নয়নে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মো. রাসেল মিয়া ,স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই শিক্ষানুরাগী কাজী শাহ আরেফিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
সহকারি শিক্ষক শরীফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের প্রতি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।
অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category