• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

নতুন বাংলাদেশে ওয়েলফেয়ার পলিটিক্সই হবে আগামীর রাজনীতি: নুরে এরশাদ সিদ্দিকী

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম প্রতিনিধি।।

দিন বদল হয়েছে,জেন জি প্রজন্ম ৫৪ বছরের ইতিহাস জেনে গেছে! কথার ফুলঝুরি, গালগপ্প, চেতনা, কালো টাকা,পেশী শক্তি আর বস্তা পঁচা রাজনীতির দিন শেষ।

এমন মন্তব্য করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদ-জিওপির উচ্চতর পরিষদ সদস্য এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন ইন্টারনেট, এলইডি টিভি, হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন পৌঁছে গেছে। মানুষ ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে নিমিষেই সব খবর পাচ্ছে। ফলে পুরনো ধাঁচের রাজনীতি আর টিকবে না।

তার ভাষ্যে, “নতুন বাংলাদেশে ওয়েলফেয়ার পলিটিক্স জনপ্রিয় হচ্ছে। এখন রাজনীতি করতে হলে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে। কার্যত সামাজিক কল্যাণই বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় কল্যাণ।”

এড. নুরে এরশাদ সিদ্দিকী আরও বলেন, আগামীর রাজনীতি হবে সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। স্থানীয় উন্নয়ন ও রাষ্ট্রীয় নীতিতে জনগণের অংশগ্রহণ দৃশ্যমান করতে হবে। দল ও নেতার দোহাই দিয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় গিয়ে হাজার কোটি টাকার মালিক হওয়ার রাজনীতি আর চলবে না।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “এ দেশের মালিক জনগণ—এটা তারা বুঝে গেছে। নতুন বাংলাদেশে জনগণ তাদের ন্যায্য হিস্যা বুঝে নেবে। তাই নাগরিকের অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিই হোক আগামী দিনের প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category