• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জন্মদিন পালিত

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলী প্রভাবশালী সদস্য, অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী (এফ সি এ) এর ৬০ তম জন্মদিন পালন করেছেন স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা।

অদ্য ২০ সেপ্টেম্বর শনিবার ফোজদারহাট স্টেশনাস্ত তার নিজ বাসভবনে সকাল সাতটায় খতমে কুরআনের মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯ টায় কেক কাটে আসলাম চৌধুরী জন্মদিনের শুভ উদ্বোধন করেন।

জন্মদিন উপলক্ষে সীতাকুন্ড বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল নিয়ে নেতা কর্মীরা নেতার বাড়িতে উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরী, ২ নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সালাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

উপস্থিত সকলে প্রিয় নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category