• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মুরাদনগরে স্মার্ট হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেলেন ২ হাজার দরিদ্র মানুষ

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা স্মার্ট হেলথ ক্যাম্পের মাধ্যম বিনামূল্যে উপজেলার দরিদ্র শ্রেণি পেশার ২হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার ২০শে সেপ্টেম্বর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের আয়োজন করে ফিউচার মুরাদনগর নামের একটি সেবা মূলক সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই তরুন ব্যবসায়ী কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা, জেসিআই লোকালের প্রেসিডেন্ট, ক্রোয়েশিয়া বাংলাদেশের কনসিল জেনারেল কাজী শাহ মোজাক্কের আহম্মেদুল হক (ইসমাম)।
ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তৌফিক মীর। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান ইয়াসিন, গোলাম দস্তগীর রাসেল, মাসুম ভূইয়া, নুরুল আমিন, রুহুল আমিন, অলিউর রহমানসহ ফিউচার মুরাদনগর সংগঠনের সকল সদস্যরা।
জেসিআই ও ফিউচার মুরাদনগরের আয়োজনে মুরাদনগর উপজেলার দুই সহস্রাধিক নারীপুরুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসক সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ৬টি মেডিকেল টিম দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category