• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পল্লীবিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাস কাউন্টারের পাশের মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হালিম মিয়া উপজেলার সাহাপুর উত্তর পাড়ার নুরুল ইসলামের ছেলে ।

জানা গেছে, উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাস কাউন্টারের পাশের মাছের প্রজেক্টে পাশে একটি পল্লীবিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। স্থানীয়দের ধারণা ট্রান্সফরমার চুরি করতে বৃহস্পতিবার রাতে হালিম মিয়া খুঁটিতে উঠেছিলেন। শনিবার সকালে স্থানীয়রা ওই খুঁটির পাশে মাছের প্রজেক্টে হালিমকে মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখতে পান এবং ট্রান্সফরমারের উপরের অংশ খোলা অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এজিএম মেহেদী হাসান চৌধুরী বলেন, শুক্রবার সকালে ট্রান্সফর্মারের ঢাকনা খোলা দেখে এলাকাবাসী অফিসে খবর দেয়। খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন পাঠিয়ে ট্রান্সফরমারটি মেরামত করা হয়। পরে শনিবার সকালে ট্রান্সফরমারের পাশে লাশ ভেসে ওঠার খবরটি পাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মা থানায় এসে নিশ্চিত করে এটি তার ছেলে হালিম মিয়ার লাশ। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা যায়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category